বৃত্তি পরিক্ষা ২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি


সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।

প্রতি বছরের ন্যায় এ বছরও ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমরা নার্সারি, ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অংশগ্রহণ করছি, ইনশাআল্লাহ।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাইকৃত শিক্ষার্থীদের অভিভাবকদের আমরা ইতোমধ্যে ফোন দেওয়া শুরু করেছি।

এই বৃত্তি পরীক্ষা শুধু একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়; বরং ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার পরিবেশ ও পরীক্ষার প্রস্তুতির সঙ্গে পরিচিত হওয়ার একটি চমৎকার সুযোগ। পাশাপাশি বার্ষিক পরীক্ষার আগেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এটি শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষারও একটি ভালো প্রস্তুতি হয়ে উঠবে। 📚✨

আমরা আশা করি, বাছাইকৃত প্রতিটি শিক্ষার্থী আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফল অর্জন করে অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, ইনশাআল্লাহ।

📌 যেসব অভিভাবককে ফোন দেওয়া হচ্ছে না, তাদের মধ্যে কেউ যদি মনে করেন যে তাঁর সন্তান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তাহলে মাদ্রাসা খোলার পর শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ২য় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে, ইনশাআল্লাহ।

বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কীভাবে এগিয়ে নেওয়া হবে, কী কী করা প্রয়োজন—এসব বিষয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ।

আপাতত সকল অভিভাবকের প্রতি অনুরোধ, মাদ্রাসা খোলার পর আমরা ক্লাসভিত্তিক রেজিস্ট্রেশনের নির্ধারিত তারিখ জানিয়ে দেব। অনুগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে আপনাদের সন্তানের রেজিস্ট্রেশন সম্পন্ন করে সহযোগিতা করবেন।

সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।
জাযাকুমুল্লাহু খাইরান।